1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ী’র ইউএনও হেলানা পারভীন এর বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম :: বুধবার, ৯ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রমোশনজনিত সদ্য বদলিপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এসোসিয়েশন এর যৌথআয়োজনে ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রমোশনজনিত সদ্য বদলিপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এসোসিয়েশন এর সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গড়কান্দা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাহমুদ মোস্তফাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক নেতা, জনপ্রতিনিধি ও সূধীজন উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর।

অনুষ্ঠানে বক্তাগণ হেলেনা পারভীন এর সাহসী, দায়িত্বশীল ও স্বচ্ছ কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। ইউএনও হেলেনা পারভীন ব্রাহ্মনবাড়িয়া জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। নালিতাবাড়ীতে তিনি এক বছর আট মাস সুনামরে সঙ্গে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com