1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

‘বারবার সীমান্তে হত্যা প্রমাণ করে দিল্লী ঢাকার বন্ধু নয়’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ৯ নভেম্বর ২০২২ (বুধবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডেমোক্রেটিক লীগ (ডি.এল)’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি সীমান্তে নিরীহ দুই বাংলাদেশি যুবক আয়নাল হক (২৮) ও ওয়াজুন্নবী (৩০) কে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি করে হত্যা করেছে। প্রতিনিয়ত সীমান্তে হত্যা প্রমাণ ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু নয়।

তিনি বলেন, অধীনতামূলক মিত্রতা, নতজানু পররাষ্ট্র নীতির কারণেই ভারত বাংলাদেশকে তার তাবেদার রাষ্ট্র মনে করে বলেই, কোন কিছু তোয়াক্কা না করেই সীমান্তে নিরস্ত্র—নিরীহ বাংলাদেশীদের পাখির মতো গুলি করে হত্যা করে। সীমান্ত হত্যা রুখতে দিল্লীর সেবাদাস সরকারের পতন ঘটিয়ে স্বাধীন সার্বভৌম সরকার প্রতিষ্ঠার শপথে সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।

সাইফুদ্দিন আহমেদ মনি বলেন, ইসরাইলী দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনীদের যেভাবে হত্যা করে, বাংলাদেশ সীমান্তেও তাদের বন্ধু রাষ্ট্র ভারত একই নীতি গ্রহণ করেছে বলে মনে হচ্ছে। সরকার কতটা নতজানু তার প্রমাণ ভারত তার অন্য প্রতিবেশীদের সীমান্তে কোন আগ্রাসন চালাতে সাহস পায় না। উল্টো আতঙ্কিত থাকে। অথচ বাংলাদেশ সীমান্তে নিরপরাধ বাংলাদেশীদের দেখা মাত্রই গুলি করে। তাদের তাবেদার শেখ হাসিনা সরকার এই গুলির কোন প্রতিবাদ জানাতে সাহস করে না।

তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com