1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ডলার মজুদে মানি চেঞ্জারদের জন্য নতুন নির্দেশনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো আগের মতো প্রতিদিনের কেনাবেচা শেষে নগদ সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা তার সমমূল্যের বৈদেশিক মুদ্রা সঙ্গে রাখতে পারবে। এর বেশি ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা থাকলে ফরেন কারেন্সি (এফসি) হিসাবে জমা দিতে হবে। ইচ্ছে করলে পরের দিন জমা দেওয়া ডলার তুলতে পারবেন এসব প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, এখন থেকে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো দৈনিক লেনদেনের পরে ২৫ হাজারের বেশি ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাবে (এফসি হিসাব) জমা রাখতে পারবে। প্রতিষ্ঠানগুলো জমা করা ডলার পরবর্তী দিন বা যেকোনো প্রয়োজন আকারে তুলতে পারবেন। তবে, প্রত্যেক মানি চেঞ্জার এফসি হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রার রাখতে পারবে। তার বেশি মুদ্রা এফসি হিসেবে রাখতে পারবে না। প্রতিদিন লেনদেন শেষে প্রতিষ্ঠানগুলো স্থানীয় মুদ্রায় নগদ ৫০ লাখ টাকার বেশি চলতি হিসাবে রাখতে পারবে না।

আরও বলা হয়েছে, মানি চেঞ্জারগুলোর এফসি হিসাবে ৫০ হাজার ডলারের বেশি বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকলে সেগুলো ব্যাংকের কাছে বিক্রি করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com