1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে রবি/২০২২-২৩ মৌসুমে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে উপজেলা খাদ্য গুদাম চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, গোদাম কর্মকর্তা খন্দকার মুনতাসীর মামুন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ ন ম মাহবুবুল হক অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবি এম লুৎফর রহমান নয়ন।

এ সময় স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৯ শত ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। এর মধ্যে ৯ শত ৪০জন কৃষকের মাঝে গম, ৩ শত ৭০ জন কৃষকের মাঝে ভুট্টা, ৫ হাজার ৬ শত কৃষকের মাঝে সরিষা, ১৫ জন কৃষকের মাঝে সূর্যমূখী, ১০জন কৃষকের মাঝে চিনা বাদাম, ৫জন কৃষককে শীতকালীন পেঁয়াজ ও ১০ জন কৃষককে মুগডাল এর বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হবে। আজ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রথমদিনে আমরা উপজেলার স্বদেশী ও কৈচাপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৮শত কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করেছি। একজন কৃষক কেজি বীজ, ১ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com