1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

উন্নয়নশীল দেশগুলো ঋণের বোঝায় জর্জরিত: বিশ্বব্যাংক

  • আপডেট টাইম :: শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : উন্নয়নশীল দেশগুলো অর্থসংকট ও ঋণের বোঝায় জর্জরিত। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

মিশরীয় শহর শারম-আল-শেখে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত ২৭তম জলবায়ু সম্মেলনে শুক্রবার (১২ নভেম্বর) অংশ নিয়ে এ কথা বলেন তিনি। বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

ডেভিড ম্যালপাস বলেন, উন্নয়নশীল দেশগুলো আজকে নিজেরাই একটি সংকটের সম্মুখীন হয়েছে। বর্তমানে নানা কারণে উন্নয়নে বিপর্যয় হচ্ছে যা সত্যিই অনভিপ্রেত। সংকুচিত অর্থনীতি, চরম দারিদ্র্য, শিক্ষার অভাব, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, উচ্চ বেকারত্ব এবং অবকাঠামোর অভাব ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাংক এর মধ্যে গুরুত্বপূর্ণ খাতগুলো পুনরুদ্ধারে অর্থায়নে নিযুক্ত রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিটি পরিবর্তন আরও খারাপ হয়েছে, যা পুনরুদ্ধারে কাজ করছে বিশ্বব্যাংক।

সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাংক প্রধান বলেন, পাকিস্তানে বন্যার মতো জলবায়ু বিপর্যয় মোকাবিলায় আমরা আমাদের অর্থায়ন বাড়িয়েছি। আমরা জলবায়ু অর্থায়ন বাড়িয়েছি। পাকিস্তানের ঘটনার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমরা অর্থায়ন বাড়িয়ে ৩২ বিলিয়ন মার্কিন ডলার করেছি যা রেকর্ড বলা যায়। কপ-২৬ এ স্কটল্যান্ডের গ্লাসগোতে যে কথা দিয়েছিলাম তা ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com