1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

সোনার দাম বেড়ে প্রতি ভরি ৮২৪৬৫ টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। ফ‌লে রোববার (১৩ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৫ টাকা। যা শনিবার পর্যন্ত ছিল ৮০ হাজার ১৩২ টাকা।

শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা বেচাকেনা করা হবে।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৪৭৭, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ৫২১ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

শনিবার ১২ নভেম্বর ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৬ হাজার ৫১৬, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৫ হাজার ৫৫২, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৪ হাজার ৩৫৫ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com