1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ট্রলার ডুবির ৩ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ জেলে রহমাতুল্লাহ’র

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : নদীমাতৃক বাংলাদেশের দক্ষিণে পর্যটন কেন্দ্র কুয়াকাটার মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরসহ উপকূলীয় এলাকার প্রায় ৮০ভাগ মানুষের জীবন জিবিকা নির্ভর করে গভীর সমুদ্রে মাছ শিকারের উপর। এখানে বসবাসরত মানুষের মধ্যে অধিকাংশই হচ্ছে জেলে শ্রমিক। জীবিকার তাগিদে জেলে শ্রমিকরা ভরা মৌসুমে গভীর সমুদ্রে রূপালী ইলিশ আহরণ করতে যায়। জেলে শ্রমিকরা পিতা-মাতা ভাই-বোন, স্ত্রী-পুত্র ও কন্যা পরিবারের সকলকে রেখে জীবন যুদ্ধে জীবিকা নির্বাহের আশায় ট্রলার যোগে চলে যায় গভীর সাগরে। এ জীবন যুদ্ধে কেউ মাছ শিকার করে ফিরে আসেন তীরে, কেউ বা আবার দুর্যোগের কবলে পরে চিরনিদ্রায় চলে যান গভীর সমুদ্রে। নিখোঁজ হওয়া পরিবারগুলোতে একদিকে স্বজন হারা বেদনার আর্তনাদ অপরদিকে কর্মহীন হয়ে পড়ায় পরিবারের ক্ষুদা নিবারণের যন্ত্রণা।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটায় বঙ্গোপসাগরে গত ১৮ আগস্ট গভীর রাতে ৩৫ থেকে ৪০ কিলোমিটার গভীরে ট্রলার ডুবির ঘটনাটি ঘটে। ওই রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় গভীর সমুদ্রে শতাধিক জেলেসহ এ অঞ্চলের ১২টি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারগুলো হচ্ছে- হানিফ মাঝির মালিকানাধীন এফবি মায়ের দোয়া, দুলাল কোম্পানীর এফবি মা-মনি-২, মা-মনি-৩, এফবি সাইদুল, হাবিব খলিফার মালিকানাধীন এফবি সাইফুল, এফবি আশরাফুল, এফবি আল-মামুন ও তার আড়দের (গদির) এফবি মা কুলসুম, ইউসুব কোম্পানীর এফবি নুরভানু, নাম বিহিন রুহুল খলিফার একটি, খোকনের একটি ও বেল্লালের একটি।

এসব ট্রলারের জেলেরা অন্যান্য ট্রলারের সাহায্যে তীরে ফিরলেও হানিফ মাঝির মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের ৯ জেলের মধ্যে ৫জন জীবিত ফিরে এসেছেন এবং ৩ জনের মৃত সংবাদ পাওয়া গেছে।

আলীপুর নিবাসী ছলিমুল্লাহর পুত্র জেলে রহমাতুল্লাহ (২১) জীবিত না মৃত কোন সন্ধান মেলেনি। রহমাতুল্লাহর মায়ের আকুতি ‘মোর পোলাডারে একটু আইন্যা দেন, মুই আর কিছু চাই না’। এমন আহাজারি করছে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে রহমাতুল্লাহর মা ছেনোয়ারা বেগমের।

নিখোঁজ জেলে রহমাতুল্লাহর মা ছেনোয়ারা বেগম বলেন, আমার ছেলে নিখোঁজ হয়েছে প্রায় তিন মাস হয়েগেছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাইনি। বর্তমানে আমার সংসার কোন রকমের খেয়ে না খেয়ে চলছে। তবে আমি কোন সাহায্য চাই না। আমি আমার ছেলের মা ডাক শুনতে চাই। সন্ধান মিললে মা ছেনোয়ারা বেগমের মোবাইল নম্বর- ০১৫৬০০০০৫৬৬, ০১৭৯৯৪৩২৮৭৬।

জেলে হানিফ মাঝি জানান, তীব্র বেগে বাতাস প্রবাহিত হওয়ার সাথে সাথে তাদের ট্রলারটি সমুদ্রে উল্টে পড়ে। এসময় তিনিসহ অন্য জেলেরা পানিতে ভাসমান অবস্থায় ছিলেন। পরক্ষণে অন্য ট্রলারের জেলেরা তাদের ৫ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, জীবিত থাকলে এতদিনে কোথাও না কোথাও সন্ধান পাওয়া যেত। অনেক সময় জীবিত লোকও নিখোঁজ থাকে। আবার অনেক সময় মৃতদেহও নিখোঁজ থাকে। যখনই নিখোঁজ জেলেদের সন্ধান পাওয়া যাবে সাথে সাথে আমরা স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার শতভাগ চেষ্টা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com