1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে দলিল জালিয়াতির মামলার প্রতিশোধ নিতে অপহরণ নাটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : দলিল জালিয়াতির মামলায় ফেঁসে যাওয়ার ভয়ে প্রতিপক্ষ বাদীকে চাপে ফেলে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অপহরণ নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছে নালিতাবাড়ী থানায়।

জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া গ্রাম। এ গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ বাসিন্দা মোকাদ্দেস। একই গ্রামের বাসিন্দা মৃত বেলায়েত হোসেনের নাতি আল আমিন। গত ২০১৬ সালে মোকাদ্দেস ও শামছুন্নাহার নামে এক নারী মিলে দাদার নামে থাকা পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আল আমিনের এক একর জমি গোপনে জাল দলিল করে সমহারে লিখে নেন মোকাদ্দেস ও শামছুন্নাহার। তৎকালীণ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মামুনের সহযোগিতায় গোপনে করে নেন নামজারীও। একপর্যায়ে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে প্রকৃত মালিক আল আমিনের আবেদনের প্রেক্ষিতে একই বছরে ওই নামজারী বাতিল করেন তৎকালীন ভূমি কমিশনার লুবনা শারমিন। পরে ২০১৯ সালে জাল দলিলকারী মোকাদ্দেস ও শামছুন্নাহারের বিরুদ্ধে সিআর আমলি আদালতে জালিয়াতির মামলা দায়ের করেন ভুক্তভোগী আল আমিন। এ মামলায় কিছুদিন হাজতবাসও করে অভিযুক্তরা।

বর্তমানে বিচারাধীন দলিল জালিয়াতির মামলায় দণ্ড হওয়ার ভয়ে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্রে নামে মোকাদ্দেস গং। তার ছেলে রজব আলীকে দিয়ে গত ২৬ অক্টোবর রাতে মিথ্যা অপহরণের নাটক তৈরি করে। ২৭ অক্টোবর ওই নাটকে অভিযুক্ত করে আল আমিনসহ এলাকার কতিপয় নিরীহ মানুষকে জড়িয়ে অভিযোগ করা হয় নালিতাবাড়ী থানায়।

এদিকে সাজানো এ ঘটনায় ফুঁসে ওঠে এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গতকাল ৩ নভেম্বর শালিশি বৈঠকে বসেন। বৈঠকে জাল দলিলকারী মোকাদ্দেস, এলাকায় নানা অপকর্ম করে বেড়ানো তার ছেলে রজব আলী ও মিথ্যা অপহরণ মামলার বাদী অপর ছেলে রমজান আলীর বিরুদ্ধে প্রতিকার চেয়ে একটি গণস্বাক্ষরিত আবেদন তৈরি করে নাালিতাবাড়ী থানাসহ বিভিন্ন দফতরে দাখিল করেন।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রজব আলীসহ তার কয়েকজন সাঙ্গপাঙ্গ এলাকায় সবসময় মাদকসহ নানা ধরণের অপকর্ম করে বেড়ায়। প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মানুষকে হুমকি দেয়। ফলে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলে না।

প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে মানুষ স্বস্তি পাবে। একই কথা বলেন নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com