1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে মাতাল শ্যালকের হাতে মাতাল ভগ্নিপতি খুন

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মদ খেয়ে মাতাল শ্যালক উৎসব মারাকের (২১) বাঁশের লাঠির আঘাতে মাতাল ভগ্নিপতি আলবার্ট দাওয়া (৪০) খুন হয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্যালক উৎসবকে আটক করেছে পুলিশ।

সূত্র জানায়, রাতে আলবার্ট উপজাতি অন্য সঙ্গীদের সাথে মিলে চুলাই মদ খেয়ে বাড়ি ফিরছিল। এসময় শ্যালক উৎসব মারাকের বাড়িতে এলে উভয়ের মধ্যে কোন একটি বিষয় নিয়ে তর্ক বাধে। তর্কের একপর্যায়ে উৎসব বাঁশের লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আলবার্ট মারা যান।

তবে স্বজনেরা রক্তাক্ত আলবার্টকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত শ্যালক উৎসব নিজেই পুলিশের হাতে আত্মসমর্পণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com