1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখমের ঘটনায় একজনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের আটজনকে কুপিয়ে জখমের ঘটনার দশ দিন পর জালাল উদ্দীন নামে এক বৃদ্ধ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ নভেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। কুপিয়ে আহতের ঘটনাটি ঘটে গত ৩ নভেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া ঝোড়ারপাড় গ্রামে।

জানা গেছে, ভূমিহীন মৃত জালাল উদ্দিন তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে সমশ্চুড়া মৌজার ২১৪ দাগে ছয় শতাংশ অর্পিত সম্পত্তির জমিসহ ঝোড়ার কিছু সরকারি জমিতে ৫০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। প্রতিপক্ষ নৈ মিয়া গং জমিটি তাদের দাবী করে জালাল উদ্দিনদের বাড়ি থেকে উচ্ছেদের জন্য ষড়যন্ত্র করে আসছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় কয়েক দফায় সালিশ হলেও কোনো সুরাহা হয়নি। পরে গত ৩ নভেম্বর বৃহস্পতিবার নৈ মিয়ার ছেলে শফিকুলের দেওয়া একটি মামলায় হাজিরা দিতে জালাল উদ্দিনসহ তার পরিবারের আটজন শেরপুর আদালতে যান। এ সুযোগে নৈ মিয়া, তার ছেলে শফিকুল ও সোহান ৩০-৪০ জন লোক নিয়ে জালাল উদ্দিনের দখলে থাকা জমিতে ঘর তুলতে শুরু করেন। জালাল উদ্দিনরা শেরপুর থেকে বাড়ি ফিরে এর প্রতিবাদ করলে নৈ মিয়া গং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মারাত্মক ভাবে আহত হন বৃদ্ধ জালাল উদ্দিন, তার স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে জামেনা খাতুন, ছেলে আব্দুর রশিদ, মনির হোসেন ও এরশাদ আলী এবং ছেলে আব্দুর রশিদের স্ত্রী শাহনাজ বেগম এবং মনিরের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মর্জিনা বেগম।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরমধ্যে জালাল উদ্দীন, তার স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে জামেনা খাতুন ও ছেলের বউ শাহনাজ এ চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের দু’জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে জালাল উদ্দীনের অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন জানান, বিষটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার পরপরই কয়েকজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com