1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের বিশাল মানব বন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
শেরপুর : ২০২৩ সালে মাদ্রাসায় পাঠের অনুপযোগী পাঠ্যবই পরিবর্তন করে মাদ্রাসায় পাঠদানের উপযোগী বই প্রদানসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
১৪ নভেম্বর বেলা ১১টার সময় শেরপুর জেলা প্রশাসক অফিসের সামনে সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাও: নূরুল আমিনের সভাপতিত্বে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মনব বন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মেরাজ উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন- জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি অধ্যক্ষ মাও: আব্দুল হালিম, আলহাজ্ব মাও: মো: ফজলুর রহমান, অধ্যক্ষ মাও: নবী হোসেন, অধ্যক্ষ মাও: সুরুজ্জামান, অধক্ষ মাও: আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাও: মস্তুফা মাহমুদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও শরাফত আলী, নকলা উপজেলা শাখার সভাপতি মাও: আতাউর রহমান, ঝিনাইগাতীর সভাপতি অধ্যক্ষ মাও: সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মাও: শাহ আলম প্রমুখ। জেলার বিভিন্ন মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী মানব বন্ধনে অংশ নেয়।
মানব বন্ধনে বক্তাগণ বলেন, আমরা আশাকরি সরকার মাদ্রাসায় পাঠ উপযোগী বই প্রদানসহ ১৩ দফা দাবী মেনে নিবেন। তারা আরও বলেন মাদ্রাসায় পাঠ অনুপযোগী কোন বই শ্রেণী কক্ষে ঢুকতে দেয়া হবেনা। ইসলামী শিক্ষার ওপর আঘাত হেনে সরকারকে বিব্রত করতেই সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে একটি অংশ।
পরে জেলা জমিয়াতুল মোদার্রছীনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে স্মারকলিপি প্রেরণের উদ্যেশ্যে জেলা প্রশাসক সাহেলা আক্তারের স্মারক লিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com