1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

‘অবৈধ বালু উত্তোলন, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলন, মাদকের অপব্যবহার ও জুয়া বন্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন নবাগত নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুম মেঘমালায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের আলোচনার প্রেক্ষিতে এসময় তিনি খেলাধূলা ও সংস্কৃতি অঙ্গনকে গুরুত্ব দিয়ে এর চর্চা বৃদ্ধির উদ্যোগের পাশাপাশি বন্যহাতির তান্ডবের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন পদক্ষেপের কথা জানান।

মতবিনিময়কালে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা ও সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ কোষাধ্যক্ষ আল হেলাল, কল্যাণ তহবিল সম্পাদক এম সুরুজ্জামান, সাংবাদিক মঞ্জুরুল আহসান, আমিরুল ইসলাম, মুক্তার হোসেন, মিজানুর রহমান, অভিজিৎ সাহা, এম উজ্জ্বল, দৌলত হোসাইন, রাকিবুল ইসলাম, মনোয়ার হোসাইন, রবিউল ইসলাম মন্ডল, মেহেদি হাসান সাকিব, আজিনুর রহমান, মঞ্জুরুল ইসলাম, শাইনুল ইসলাম নুর, আল আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com