রফিকুল ইসলাম, যশোর : বেনাপোল বাজারে মরা গরুর মাংশ বিক্রির দায়ে জেল, জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে জরিমানা করেন শার্শা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।
জানা যায়, বেনাপোল বাজারের মাংশ বিক্রেতা মানিক ও তার ভাই আলম দীর্ঘদিন যাবত রুগ্ন গরুর মাংশ ভেজাল দিয়ে বিক্রি করে মানুষকে ঠকিয়ে আসছে। রোববার একটি মরা গুরুর মাংশ বিক্রি করছে- এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় কসাই আলমকে ১ হাজার টাকা ও মানিককে হাজার টাকা জরিমানাসহ ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।