1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে সুইচ গেইট বাস্তবায়ন বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে এলজিইডি কর্তৃক অনুমোদিত কালাঘোশা- মালাঝোড়া খালে সুইচ গেইট উপ-প্রকল্প বাস্তবায়ন বিরোধী ষড়যন্ত্রকারী মহলের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপ-প্রকল্প ভুক্ত এলাকার উপকার ভোগী সাধারণ জনগণের উদ্যোগে উপজেলার কাংশা ইউনিয়ন নওকুচি বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে কাংশা ইউনিয়নের উপকার ভোগী ও এলাকার সাধারণ জনগণের পক্ষে বক্তব্য রাখেন- উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মি: নবেশ খকশী, কাংশা ইউনিয়ন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনার উল্লাহ আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. উমর আলী, স্থানীয় ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ দুলাল মন্ডল, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল কবীর মানিক, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাপ হোসেন প্রমুখ।

তারা বলেন, উপ-প্রকল্প বাস্তবায়ন হলে ১৫ থেকে ২ হাজার একর জমি সেচের আওতায় আসবে। ১শ একর পতিত জমি চাষাবাদের আওতায় আসবে। একর প্রতি খরচ ১৫শ থেকে ২ হাজার টাকা আসবে। ফলে কৃষকের সেচ খরচ অনেক সাশ্রয়ী হবে। উপ-প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার মানুষদের দারিদ্রতা ও বেকারত্ব দূর করার জন্য বিভিন্ন হাঁস-মুরগী, মৎস্য, কৃষি, দর্জি ট্রেনিং প্রদান করা হবে।

এছাড়াও এলাকার কৃষকের সুবিধার জন্য বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বরাদ্দ ও প্রতি বছর খাল ও অবকাঠামো মেরামতের জন্য বরাদ্দ প্রদান করা হবে। ভবিষ্যতে উপ-প্রকল্প এলাকার বিভিন্ন অতিরিক্ত উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। উপ-প্রকল্প এলাকার রাস্তাঘাট ব্রিজ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এলজিইডি এর সাথে সরাসরি সংযুক্ত থাকা যাবে। যে জায়গায় জলাবদ্ধতার আশংকায় ব্রিজ দাবী করা হচ্ছে, সেই জায়গা পর্যন্ত খাল খনন হবে না এবং জলাবদ্ধতার কোন আশংকা থাকবে না।

এলজিইডি উর্ধতন কর্তৃপক্ষ উক্ত ব্রিজ অন্য প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের জন্য আশ্বাস দিয়েছেন বলেও জানান তারা।

মানববন্ধন শেষে বর্ণাঢ্য র‍্যালীর মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।র‍্যালীতে জনপ্রতিনিধি, এলাকার কৃষক,গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com