1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় সিকোডা’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ও বাল্যবিয়ে প্রতিরোধে সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মৎস্য বন্দর আলীপুরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও বাল্য বিবাহ প্রতিরোধে সভা করা হয়েছে।

এ উপলক্ষে গত ১৩ নভেম্বর (রোববার) বেলা ১১টার দিকে উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)র উদ্যোগে সংস্থার আলীপুরস্থ কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)র নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা শফিকুল আলম, সহ-সভাপতি মাও: মো. শেরে আলম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভির কুয়াকাটা প্রতিনিধি মো. কাজী সাইদ, সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান এবং আইনের প্রতি শ্রদ্ধারেখে সমাজের সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করেন।

সভা শেষে কুয়াকাটার আজিমপুর নিবাসী মোহাম্মাদ আলী শিকদারের পুত্র বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি মো. আলাউদ্দিনকে একটি হুইল চেয়ার ও অন্যান্য সরঞ্জামাদী প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com