
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী বিদ্যুতায়িত হয়ে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেল থেকে রাসেল তাদের বসত বাড়ির রান্নাঘরের চাল খুঁটি দিয়ে উঁচু করে মেরামতের কাজ করছিল। একপর্যায়ে ঘরের পাশে থাকা বিদ্যুতের ছেঁড়া তার টিনের চালে লেগে চাল বিদ্যুতায়িত হয়। পরে ওই টিনের চালের সাথে রাসেল বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় স্বজনেরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।