
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সপ্তাহ উদ্বোধন করা হয়।
‘দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ প্রকৌশলী একেএম ফজলুল হক।
আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান প্রমুখ।