1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে তিন মাদক কারবারীকে কারাদণ্ড দিলেন নবাগত ইউএনও

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার একদিন পরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন গাঁজা ব্যবসায়ী ও সেবনকারীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার কাকরকান্দি ইউনিনের মানিককুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো- ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (৩২), মৃত ইজ্জত আলী এর ছেলে নওজেস আলী (৬৫) ও বরুয়াজানি গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে জাহাঙ্গীর আলম (২৬)।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ও ফোর্স নিয়ে মানিককুড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অভিযুক্ত তিনজনকে গাঁজা বিক্রি ও সেবন অবস্থায় হাতেনাতে পাওয়া গেলে তাৎক্ষণিক সাক্ষ্যপ্রমাণ শেষে তাদের দণ্ডিত করা হয়।

এর আগে ১৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ‘অবৈধ বালু উত্তোলন, মাদক ও জুয়া’র বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন নবাগত ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com