1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে আগুনখােয়া বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে “গত ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের আগুনখোয়া বাহিনীর ফেরদৌস পারভেজ কর্তৃক ডিমলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাতবিবুল ইসলামকে লাঞ্চিত করার প্রতিবাদে মানব বন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে বঙ্গবন্ধু চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক জেলা কমান্ডার আব্দুল জলিল, ডোমার উপজেলা কমান্ডার মো. নুরননবী, সৈয়দপুর উপজেলা কমান্ডার শামসুল হক।
জানতে চাইলে জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ বলেন, জেল হত্যা দিবসে বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামের সাথে কথা কাটাকাটির জেরে তারা এই মানববন্ধন করেন।
মানব বন্ধন শেষে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারগণ জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলামের হাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com