
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের হালুয়াঘাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
ফায়ার ফাইটার শাহজাহান মিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম ভূঞা, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা ওমর খইয়ম, লিডার নাসির উদ্দিনসহ ফায়ার ফাইটারবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সক্ষমতা অর্জন করেছে। দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।