1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

অবৈধ বালু উত্তোলন, নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ১০ ড্রেজার অকার্যকর

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বিধিনিষেধ না মেনে ইজারা বাহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ অভিযান পরিচালনা করে শ্যালুচালিত ১০টি ড্রেজার অকার্যকর করেন।

সূত্র জানায়, ইজারার শর্ত না মেনে এবং ইজারা বহির্ভূত স্থান থেকে শ্যালুচালিত মিনি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল ভোগাই নদীর মন্ডলিয়াপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনে জড়িতরা সড়ে পড়লেও খনন কাজে ব্যবহৃত শ্যালুচালিত ১০টি মিনি ড্রেজার অকার্যকর করা হয়। একইসঙ্গে শ্যালুর জ্বালানী হিসেবে রাখা ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com