1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

‘পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ উড়াল সড়ক হবে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ’

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সুনামগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, চার হাজার কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত উড়াল সড়ক হবে, যা পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ হবে। চিন্তা করবেন না, উড়াল সড়কের টেন্ডার হয়ে গেছে।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘নেতা হওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আমি একজন আওয়ামী লীগ কর্মী। শেখ হাসিনার উন্নয়ন কর্মী। আমার জীবনের স্বপ্ন ছিল আমি হাওরের ভাটি এলাকার জন্য কাজ করবো। সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যি করেছেন।’

তিনি বলেন, ‘আমাদের অনেক কাজ এখনো বাকি। আমাদের স্বপ্ন অনেক বড়। এই স্বপ্ন দেখছি এজন্য প্রধানমন্ত্রী আমাদের স্নেহ করেন। তিনি ভালোবাসেন হাওরকে। তার নির্দেশে আপনাদের কাছ থেকে শক্তি নিয়ে কাজ করে যাচ্ছি।’

‘আগামী দিনেও নেত্রীকে আমাদের দরকার। উন্নয়ন চাইলে উন্নয়নের নায়ক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে’, যোগ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য আজিজুল সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com