1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী: “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্য নীলফামারীতে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয়ে সদর উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আব্দুস সামাদ (পিভিএমএস)। প্রধান সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়নাল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোজাহেদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের পুরুষ ও নারী আনসার ও ভিডিপির সদস্য, কর্মচারি ও কর্মকর্তাগণ।
প্রধান অতিথি রংপুর রেঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আব্দুস সামাদ (পিভিএমএস) বলেন, ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে আনসার বাহিনীর আত্মপ্রকাশ করার পর থেকে ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সকল নির্বাচন, দূর্গাপুজা সময় নিরাপত্তা জোরদার করা, জঙ্গি দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, করোনা কালীন সময় সচেতনতা বৃদ্ধি, বৃক্ষ রোপন কর্মসুচী পালনসহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরো বলেন, সরকারের সকল ক্ষেত্রে  বিশ্বাস অর্জন করেছে আনসার বাহিনী। আনসার বাহিনীর ৬১ লাখ সদস্য জীবিত থাকা পর্যন্ত কোন বিদেশী শক্তি আক্রমণ করতে পারবে না। অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এখন থেকে সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com