1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে আনসার ও ভিডিপি সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চান। প্রধান আলোচক ছিলেন আনসার ও প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক ইলিয়াস উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলা আনসার ও ভিডিপি তৃণমূল পর্যায়ে দলনেতা ও দল নেত্রীদেরকে সরকারের উন্নয়নসহ সকল পরিকল্পনা তুলে ধরেন।
এছাড়াও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি বিভিন্ন পদবীর ৪২ জনের মাঝে বাইসাইকেল, ডিনার সেট, আয়রণ, ফিরণি সেট, ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করেন অতিথিরা।
অন্যদের মধ্যে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com