1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে পৌরশহরের ওই দুই ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান করেন শেরপুর ভোক্তা অধিকারের সহকারি পরিচালক রুবেল আহম্মেদ।

অভিযানে শহরের হাসপাতাল রোডের পপুলার অয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল উৎপাদন ও কয়েকটি ড্রামে মরা তেলাপুকা পাওয়ায় মিল মালিক মজিবর রহমানকে ১৫ হাজার ও পশ্চিম বাজারের জামান ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্বল ক্রয় বিক্রয় করায় ফার্মেসীর মালিক লিটনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার শেরপুরের সহকারি পরিচালক রুবেল আহম্মেদ বলেন, যতদিন বাজার পরিস্থিতি স্বাভাবিক না হবে বিশেষ করে তেল এবং চিনির বাজার ততদিন ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়মিত হবে। ভোক্তার অধিকার রক্ষার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com