1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ত্রি-বার্ষিক কাউন্সিল: নালিতাবাড়ী আ’লীগের সভাপতি মোস্তফা সম্পাদক ওয়াজ কুরুণী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : দীর্ঘ সাত বছর পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিল শেষে সন্ধ্যায় ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রূপনারায়নকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমএলএ পুত্র অবসরপ্রাপ্ত শিক্ষক এএইচএম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী।

এর আগে দুপুরে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়াম প্রাঙ্গনে কাউন্সিল উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। পরে অডিটরিয়ামে আয়োজিত কাউন্সিলের প্রথশ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি। পুরনো কমিটি বিলুপ্ত করে প্রথম অধিবেশন সমাপ্ত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল।

প্রধান অতিথির ভাষণ দানকালে মতিয়া চৌধুরী বলেন, জিয়া যে কলম দিয়ে সংবিধানে বিসমিল্লাহ লিখেছে, সে কলম দিয়েই বার ও মদের লাইসেন্স দিয়েছে। খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, যে ইন্টারনেট সংযোগ দিয়ে আপনি আপনার ছেলের সাথে কথা বলেন তা শেখ হাসিনা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com