1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে ৬ বছরের শিশুকে যৌন নিপিড়নের দায়ে হোস্টেল সুপার জেলে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বান্দরবান : বান্দরবানে লামা উপজেলার ৬ বছরের এক ম্রো শিশুকে যৌন নিপিড়নের দায়ে শৈলেন্দু বড়ুয়া (৪৫) নামে এক হোস্টেল সুপারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ভিকটিম ও আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে আদালত ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি নেয় এবং আসামীকে জেলহাজতে প্রেরণ করেন। আটক শৈলেন্দু বড়ুয়া পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশন পাড়ার খেমাখেজুর বড়ুয়ার ছেলে এবং লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড “লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেল” সুপার। যৌন নিপিড়নের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বুধবার লামা থানায় মামলা নং ১১ দায়ের করেন। থানা মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত জিআর মামলা ১৫৮/২২ মূলে আমলে নেয়।

এজাহার সূত্রে জানা যায়, ম্রো শিশুটি উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেলে থেকে লেখাপড়া করত। আসামী উক্ত হোস্টেলের পরিচালক ও সুপার। গত ৩ নভেম্বর ২০২২ইং রাতে ভিকটিম হোস্টেলে ঘুমানোর পর আসামী উলঙ্গ হয়ে রাত ১১টায় তার বিছানায় আসে ও মেয়ের গোপন অঙ্গে হাত দেয়। একপর্যায়ে মেয়ের ঘুম ভেঙ্গে যায়। এসময় মেয়েটির চিৎকার দিলে অন্যান্য শিশুরা এগিয়ে আসলে সে সরে যায়। গত ৭ নভেম্বর ভিকটিমের বাবা হোস্টেলে গেলে মেয়েটি কান্না করে বাবার সাথে চলে আসে এবং মাকে বিষয়টি বলে।

এদিকে শৈলেন্দু বড়ুয়ার স্ত্রী মিরা বড়ুয়া বলেন, ২০০২ সালে তার স্বামী হোস্টেলটি শুরু করেন। পরে ২০১৪ সাল থেকে আবাসিক ভাবে হোস্টেলটি কার্যক্রম। এই পশাৎপদ পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়ার দায়িত্ব নেয়। শৈলান্দু বড়ুয়া ২৫ একর জায়গার উপর হোস্টেল, বাগান ও মৎস্য খামার করেন। তাকে সরিয়ে দিতে পারলে এই বিশাল সম্পদ কিছু লোক দখলে নিতে পারবে বলে এই ষড়যন্ত্র করে। তার স্বামী ষড়যন্ত্রের শিকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com