1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

জাপানের কাছে বাজেট সহায়তা চেয়েছে সরকার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : জাপানের কাছে বাংলাদেশ বাজেট সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি। গতকাল দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইতো নাওকি। সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জাপান আমাদের ভালো বন্ধু। প্রায় তিন বছর ধরে নাওকি এখানে কাজ করছেন। তিনি আমার ব্যক্তিগত বন্ধুও ছিলেন। প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তিনি এখন জাপানে যাচ্ছেন। এরপর আবার বাংলাদেশে ফিরে এসে একবারেই চলে যাবেন।

জাপানের কাছ থেকে সরকার বাজেট সহায়তা চেয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা চেয়েছি। তারা বিবেচনা করছে।

আশা করছি, এ সহায়তা আমরা পাবো। এ সময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আইএমএফ আগামী বছর বাজেট সহায়তা ছাড় শুরু করবে। তবে আমরা (জাপান) এখনো বাজেট সহায়তা দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এ নিয়ে আলোচনা চলছে। আশাকরি, একটা ভালো সিদ্ধান্ত নেয়া হবে।

বাংলাদেশে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ইতো নাওকি বলেন, বাংলাদেশে তিন বছর আমার দারুণ সময় কেটেছে। অনেক মেগা প্রকল্পের সঙ্গে আমরা ছিলাম। এর মধ্যে মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে ডিসেম্বরে। এটি একটি মাইলফলক প্রকল্প। এ ছাড়া মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর সম্প্রসারণসহ আরও বেশকিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com