1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের ভালবাসার অশ্রুুজলে শিক্ষকের বিদায়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : টানা ৭বছর পাঠদানের পর প্রশাসনিকভাবে বদলী হওয়ায় শিক্ষার্থীরা ভালবাসার অশ্রুুজলে বিদায় জানালেন সহকারি শিক্ষক শহীদুল ইসলামকে। ঘটনাটি ঘটেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

জানা গেছে, উপজেলার ধানশাইল গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম রাষ্ট্র বিঙ্জানে এমএ পাশ করার পর ২০১৬ সালের ২৯ জুন সহকারি শিক্ষক হিসেবে বাকাকুড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকে টানা প্রায় ৭ বছর পার করেন একই বিদ্যালয়ে। গত এ ৭টি বছরে শহীদুল ইসলাম বিদ্যালযের শিক্ষার্থীসহ শিক্ষক ও এলাকাবাসী সকলের হৃদয় জয় করে নেন। শিক্ষার্থীদের মনের মণিকোঠা হয়ে উঠেন শহীদুল ইসলাম নামে এ শিক্ষক। দেখতে দেখতে পেরিয়ে যায় প্রায় ৭টি বছর।

সরকারি চাকুরির বিধি মোতাবেক গত ৮ নভেম্বর শহীদুল ইসলামকে বাকাকুড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একই ইউনিয়নের দুপুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। প্রিয় শিক্ষক শহীদুল ইসলামের বদলীর খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়ে। তাদের এ প্রিয় শিক্ষককে বিদায় দিতে গিয়ে আবেগাপ্লোত হয়ে পড়ে শিক্ষার্থীসহ প্রিয় সহকর্মিরা।

৫ম শ্রেণির শিক্ষার্থী আশামনি, মোরছালিনা, জ্যোতি, রাজু, রুজিনা, তানজিনা, বিথী, সোয়াইব, পলাশ, মাহমুদুল, রাকিবুল, আশরাফুল, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোবারক, আশরাফুল, নয়ন, হানিফ, আসিফ, রিয়ামনি, আকাশি, ৩য় শ্রেণির শিক্ষার্থী খালেদা, রনি, সোলায়মান, উজাইর, মোকাম্মেল, ছাজিমসহ আরো অনেক শিক্ষার্থী এ প্রতিনিধিকে জানান, শহীদুল স্যার আমাদের শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি আমাদের বন্ধু ও অভিভাবক ছিলেন। তিনি আমাদের আদর, সোহাগ ও ভালবাসা দিয়ে পড়িয়েছেন। আমরা আমাদের শ্রদ্ধেয় শহীদুল স্যারের দিকনির্দেশনা আজীবন মনে রাখবো।

ওই বিদ্যালয়ের অভিভাবকরা জানান, বিদ্যালয়ের শিক্ষকরা বদলী হন, এটা একটা চলমান প্রক্রিয়া। শহীদুল স্যার আমাদের সন্তানদের অতি প্রিয় ছিলেন বলেই তাঁর বিদায় বেলায় তাদের চোখের পানি ধরে রাখতে পারে নাই। এ ধরণের শিক্ষক প্রতিটি বিদ্যালয়ে থাকা প্রয়োজন।

সহকারি শিক্ষক শহীদুল ইসলাম জানান, “শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। আমি শুধু একজন শিক্ষক নই, আমি প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক ও বন্ধু। প্রতিটি শিক্ষার্থীকে আমার সন্তান মনে করে তাদের পাঠদান করাই। যে কারণে শিক্ষার্থীরা আমাকে ভুলতে পারে না।

তিনি আরো জানান, আমি যতদিন এ পেশায় আছি, ততদিন আমার প্রতি অর্পিত দ্বায়িত্ব পালনে সর্বদায় সচেষ্ট থাকবো, এতে কোন ব্যতয় হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com