1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২১ নভেম্বর, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নতুন বাসস্ট্যান্ড দলের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জন্মদিনের অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল কাদির মেম্বার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন বিএসসি, বিএনপি নেতা মোল্লা মোহাম্মদ আলী সাবরী মনি, মন্নাছ আলী মেম্বার, দুলাল ফকির, রহিম উদ্দিন, সিরাজুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, রুবেল রানা, রবিউল, দেলোয়ার সিদ্দিক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আল-আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুষার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল আলম খান ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা দুস্থ্য ও অসহায় শিশু, মাদ্রাসার গবীর ও এতিম ৩শ ছাত্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি নেতা আলহাজ্ব সালমান ওমর রুবেল।

পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com