1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে বীজ ধান, সার ও কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২১ নভেম্বর, ২০২২

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী উপজেলায় প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার এবং শকতরা ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

গতকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্রা, সরিসা, সূর্যমুখী, পিয়াজ ও মুগডাল চাষে পূর্ণবাসন সহায়তা প্রদানের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে এই রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
পৌর এলাকার সুজাপুর গ্রামের গৌর চন্দ্র ও এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামের জাহিদুল ইসলাম নামে দুই জন কৃষকের মাঝে শকতরা ৫০ ভাগ ভর্তুকিতে ২টি ধান মাড়াই হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারন অফিসার শাহানুর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা যায়, ভোজ্যতেল উৎপাদন বাড়াতে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩ হাজার ২শ কৃষককে এক বিঘা জমির জন্য ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার এবং ১ কেজি সরিসা বীজ প্রদান করা হয়।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, প্রকৃত কৃষিককে যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিনের মূল্য ৩২ লক্ষ টাকা। শকতরা ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে ১৫ লক্ষ ৫০ হাজার টাকায় প্রতিটি মেশিন কৃষকের হাতে তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তারা গ্রামে কৃষকদের ধান কাটা ও মাড়াই করণ সহজ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com