মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলহাজ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় এ খেলার উদ্ধোধন করা হয়।
ঝিনাইগাতী ইয়ুথ ক্লাবের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খাঁন শাওন এর সভাপতিত্বে উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসি তদন্ত আবুল কাশেম, জেলা পরিসদের সদস্য আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ এ.কে.এম বেলায়েত হোসেন, ক্ষৃদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ প্রমুখ।
মাসব্যাপী এ খেলায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশগ্রহণ করবে। ১২টি দলের চুড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। আজকের উদ্বোধনী ৯০ মিনিটের এ খেলায় শেরপুর একটিভ ক্লাব বনাম ঝিনাইগাতী ফুটবল একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি খেলা উপভোগ করেন।