
বান্দরবান : বান্দরবান আলীকদম উপজেলায় মিনিট্রাকের (ডাম্পার) চাকায় পিষ্ট হয়ে তৃষা মনি নামে ৪ বছরের শিশু নিহত হয়েছে। নিহত শিশু তারাবুনিয়া এলাকার জাহেদ ইসলাম মেয়ে। সোমবার (২১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চকরিয়া হতে আলীকদম গামী একটি ড্রাম্পার ট্রাক দ্রুত গতিতে আসছিলেন। বাচ্চাটি রাস্তা পারাপারের সময় তারাবুনিয়া এলাকায় শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। ঘাতক ট্রাকের ড্রাইভার আবদুল হামিদ সদর ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা। ডাম্পার গাড়ির নং- চট্রমেট্রো য়-৬১৭৭ এবং গাড়ীর মালিক আবু হানিফ, সে আলিকদম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মোস্তাকপাড়া বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান, দুর্ঘটনাকারী গাড়িটিকে আটক করার জন্য আলীকদম থানা কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।