1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ের ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

বান্দরবান : বান্দরবানে নিজ সৎ মাকে হত্যার দায়ে আলী মোহাম্মদ (৫৪) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও দশ হাজার টাকা অনাদায়ে জরিমানা করা হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামী আলি মোহাম্মদ (৫৪)। সে লামা উপজেলার মেরা খোলা বেগুন ঝিরি এলাকার রওশন আলী ছেলে।

সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষে আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল করিম বলেন, আসামী বিরুদ্ধে ৩০২ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়াই তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত।

আদালতে এজাহার দেওয়া তথ্য অনুযায়ী, রওশন আলী দুটি বিবাহ করেছিলেন। পরে উভয় সংসারে দুই পরিবার মাঝে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ৩০ জুন ১৯৯৮ মঙ্গলবার সকালে ৭ঃ৩০ দিকে মাতামুহুরি নদীতে পানি আনতে যান ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী মোহাম্মদ ধারালো দা দিয়ে তার সৎ মা ফাতেমা বেগমকে ঘারে কোপ মারেন। এতে ঘার থেকে মাথা দুই ভাগ হয়ে গেলে মাটিতে লুটে পড়েন ফাতেম বেগম। ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসামী। পরে তাকে ধাওয়া করলে মেরাখোলা স্কুল থেকে তাকে আটক করা হয়। এই মামলায় ৬ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামীকে যাবজ্জীবন ও অর্থদণ্ড মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com