1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় আর্জেন্টিনা ফ্যান গোষ্ঠী ও সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে কলাপাড়ায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা।

গতকাল সোমবার বিকেলে কলাপাড়া হেলিপ্যাড মাঠ থেকে এ শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। এছাড়া গানের তালে মেতে ওঠে অনেক ভক্ত। এ শোভাযাত্রায় সমর্থকরা প্রায় ১ হাজার মোটরসাইকেল নিয়ে অংশ গ্রহণ করেছে বলে জানায় আয়োজকরা।

আর্জেন্টিনা ফ্যান গোষ্ঠীর আয়োজকদের অন্যতম মো, লিটন তালুকদার বলেন, এবার বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনা ও মেসির হাতেই উঠবে ইনশাআল্লাহ। সমর্থকদের মিছিল-শোভাযাত্রা ছাড়াও স্থানীয় সুতাপট্টিতে প্রজেক্টরের মাধ্যমে প্রিয় দল আর্জেন্টিনার ও গুরুত্বপূর্ন খেলাগুলো দেখানো হবে বলে তিনি জানান।

আরেক আয়োজক জেমস জানিব জানান, শ্রেষ্ঠ খেলোয়ার ম্যারাডোনার সেই নিপুন ও সৌন্দর্য্যমন্ডিত খেলা আমরা আজও ভুলিনি, কখনো ভুলবো না। এ বছর মেসির হাতেই বিশ্বকাপ ট্রফি যাবে বলে আমাদের দৃঢ আস্থা ও বিশ্বাস। তাই মনের তাগিদেই আমরা সমর্থকরা সবাই মিলে আমরা এ আনন্দ-শোভাযাত্রার আয়োজন করেছি। শেষদিন পর্যন্ত আমরা আর্জেন্টিনার সাথেই থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com