1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটায় পর্যটকদের সাথে অসদাচরণ ও মারধর: ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রাতে পর্যটকদের মারধরের অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কুয়াকাটা মাল্টিমিডিয়ার সাদ্দাম মালসহ ২ জনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গত রোববার গভীর রাতে কুয়াকাটার নিলাঞ্জনা হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া এলাকার ইতালী প্রবাসী সাদিকুর রহমান গতকাল সন্ধ্যায় স্বপরিবারে কুয়াকাটায় যায়। ঘোরাঘুরি শেষ করে রাত ১০টার দিকে নিলাঞ্জনা হোটেলে খাবার খাচ্ছিলেন তারা। এসময় ওই স্থানে কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা ও নির্মাতা সাদ্দাম মাল ও তার সহযোগীরা চলে আসেন। এসময় তাকে দেখে তার সঙ্গে ছবি তুলতে চাইলে ওই প্রবাসীকে গালিগালাজ করতে থাকতে সাদ্দামের সঙ্গে থাকা সহযোগীরা। একপর্যায়ে সাদ্দাম মাল নিজেই সাদিকুর রহমান ও তার সাথে থাকা অন্যান্যদের মারধর করে। রাত আনুমানিক ১টার দিকে এ বিষয়ে মহিপুর থানায় অভিযোগ করেন ওই প্রবাসী। এরপর ভোর চারটার দিকে সাদ্দাম মালসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

প্রবাসী সাদিকুর রহমানের সাথে থাকা ভাগ্নে রফিকুল ইসলাম বলেন, আমরা সাদ্দামকে দেখে তাকে আমাদের সাথে খাবার খেতে আমন্ত্রণ জানাই। কিন্তু তার সাথের লোকজন অসদাচরন করে। তখন সাদ্দাম বলে ভাই বর্তমানে আমরা মদ খাওয়া আছি। আপনারা কিছু মনে করবেন না। পরে সাদ্দাম নিজেও আমাদের মারধর করে। এরপর আমরা অভিযোগ দিলে ভোর চারটার দিকে সাদ্দাম মাল ও একজনকে গ্রেফতার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের বলেন, অভিযোগ পেয়ে রাতেই সাদ্দাম মালসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com