1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২। আহত হয়েছেন ৩২৬ জন।

সোমবার (২১ নভেম্বর) দেশটির প্রধান দ্বীপ জাভা মাঝারি মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে। ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন।

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল ভূমিকম্পে ১৬২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিয়ানজুর শহর। মার্কিন ভূ–তাত্ত্বিক জরিপ সংস্থাও ভূমিকম্পের উৎপত্তিস্থল পশ্চিম জাভার সিয়ানজুর অঞ্চল বলে নিশ্চিত করেছে।

৪৮ বছরের কুকু নামের একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সবকিছু চাপা পড়েছে। আমার সন্তানসহ আমিও চাপা পড়ি। কিন্তু ভাগ্যের জোরে আমরা বেঁচে গেছি।

তিনি কান্না করতে করতে আরও বলেন, চাপা পড়ার কারণে আমার দুটো সন্তানের অবস্থা খুবই খারাপ। আমি তাদের খুঁড়ে বের করে হাসপাতালে নিয়ে এসেছিল। কিন্তু আমার আরও এক সন্তান এখনও নিখোঁজ।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অ্যানতারাকে জাতীয় পুলিশের একজন মুখপাত্র বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত ও নিহতদের উদ্ধারে তারা সহযোগিতা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com