1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৫

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

শেরপুর : শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৬৬ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে মামলাটি দায়ের করেন। মামলায় পুলিশ অ্যাসল্টের অভিযোগ এনে ইতিমধ্যেই ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- তানভীর কবির খান রিয়াদ, বিপুল মিয়া, মোক্তার আলী, সুমন মিয়া, মোসলেম উদ্দিন, খোকন মিয়া, জাহাঙ্গীর আলম, মন্টু মিয়া, খালেকুজ্জামান আসিফ, আলম মিয়া, রফিকুল ইসলাম, আব্দুল মালেক, খোরশেদ আলম, সোলাইমান ও দুলাল হোসেন।

শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলের ঘটনায় পুলিশ অ্যাসল্টের অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার ভিডিওচিত্র দেখে মামলায় ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় পুলিশসহ অন্তত ২১ জন আহত হয়ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০১ রাউন্ড শর্টগানের গুলি এবং ২২ রাউন্ড টিয়ারশেল ছুড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com