1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ধান কর্তন উৎসব

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কম্বাইন হার্ভেস্টার ব্যবহারের মাধ্যমে ধান কর্তন উৎসব পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচগাঁও এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উৎসব পালিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে ধান কর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রকল্পের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার রেজা রোকসানা, কলসপাড় ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, ইউপি সদস্য আবদুল্লাহ, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার সালাহ উদ্দিন আলিম। এসময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com