1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে শারিরীক প্রতিবন্ধি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালখিলার পূর্ব-দক্ষিণপাড়া থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শারিরীক প্রতিবন্ধি ওই যুবকের নাম ফরহাদ আলী (৩২), তিনি একই এলাকার আইয়ূব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে ফরহাদ আলী রাতের খাবার খেয়ে বাইরে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ মেলেনি। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ফরহাদ আলী বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে পুকুর থেকে ফরহাদ আলীর মরদেহ উদ্ধার করে। এসময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল বলেন, গতকাল রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন, আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে রাতেই মারা যান ফরহাদ আলী।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com