1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ইভটিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা সময় ঝিনাইগাতী থানার আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান, বিপিএম।

থানার ওসি তদন্ত আবুল কাশেম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফিস) সোহেল মাহমুদ পিপিএম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনার উল্লাহ্ উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মিঃ নবেশ খকশী, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ইউপি সদস্য রহমত আলী,প্রমুখ। ঝিনাইগাতী থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশিং এ সমাবেশে ইভটিজিং, মাদক,নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য রাখেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com