1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী যু্বকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও একজন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর হোসেনপুর গ্রামের শহিদুল্লার ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে আলমগীর (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জনায়, সন্ধ্যায় ইউসুফ ও আলমগীরকে নিয়ে মোটরসাইকেলযোগে মাইজবাগের দিকে যাচ্ছিলেন নাঈম। পথে হারুয়া স্কুলের সামনে যেতেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে তারা মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোস্তাছিনুর রহমান বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com