1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

শনিবার টানেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : নদীর তলদেশে টানেল। এটি এক সময় ছিলো স্বপ্ন। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার (২৬ নভেম্বর) টানেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে’র দুটি টিউবের মধ্যে প্রথম একটি টিউবের উদ্বোধন করা হবে আগমীকাল। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে টানেলের প্রথম টিউবটি উদ্বোধন করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ বলেন, ‘সফলভাবে স্থাপন শেষে টানেলের দুটি টিউবের মধ্যে শনিবার প্রথম টিউবটি উদ্বোধন হবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে টিউব উদ্বোধন করবেন।’

তিনি আরো বলেন, ‘আগামী মাসের (ডিসেম্বর) মধ্যেই প্রথম টানেল যান চলাচলের উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এদিকে আগামীকাল শনিবার টানেলের প্রথম টিউব উদ্বোধন উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া চট্টগ্রাম প্রান্তে টানেলের প্রবেশ মুখের উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, সাংসদ সদস্য, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও প্রশাসনের ঊদ্র্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের পতেঙ্গায় নদীর তলদেশে এই টানেল নির্মিত হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে নদীর তলদেশে নির্মিত এটিই প্রথম টানেল। কর্ণফুলীর দুই তীরকে সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তোলার লক্ষ্যে টানেল প্রকল্প গ্রহণ করে বর্তমান সরকার। পতেঙ্গা থেকে কর্ণফুলীর অপর প্রান্তে আনোয়ারা পর্যন্ত দুই টিউব সংবলিত মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। টানেল টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার এবং ভেতরের ব্যাস ১০ দশমিক ৮০ মিটার। নদীর এক প্রান্ত থেকে টানেলের ভেতর দিয়ে অপর প্রান্তে পৌঁছাতে সর্বোচ্চ ৬ মিনিট সময় লাগতে পারে বলে প্রকল্প সূত্র জানিয়েছে।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টানেল টিউবের বোরিং কাজ উদ্বোধন করেন। প্রায় তিন বছর পর প্রধানমন্ত্রী সফলভাবে স্থাপন সম্পন্ন হওয়া প্রথম টিউবের উদ্বোধন করতে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com