1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় আফিল জুট উইভিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব‍্যাপক ক্ষতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলে ভয়াবহ আগুন অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৈদ‍্যতিক শর্টসার্কিটের কারণে এই ভয়াবহ আগুন লাগে বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার সময় হঠাৎ আকর্ষিক ভাবে জুট মিলের পূর্ব পাশের দুটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন নেভাতে যেয়ে আলী হোসেন নামে এক শ্রমিক মারাত্মক আহত হয়েছে।
অন্যদিনের মত শ্রমিকরা কাজ করছিল গোডাউনে। তারা হঠাৎ দেখতে পায় গোডাউনের পিছন দিকে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা। অবস্থা দেখে শ্রমিকরা দিক-বিদিক ছুটতে থাকে। খবর পেয়ে প্রথমে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ার করণে পরে ঝিকরগাছা এবং কলারোয়া থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দেয়।
বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তপন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ‍্যতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com