
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৫০টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে এ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা।
শনিবার সকালে পৌর শহরের চৌরাস্তা এলাকার একটি বাস থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। এরপর দুপুরের দিকে পটুয়াখালী সদর উপজেলার বহাল গাছিয়া খালে এসব কচ্ছপ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলামসহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।
এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এসময় কচ্ছপ বহনকারী কাউকে সনাক্ত করা যায়নি।