
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ফরাজী ফার্ণিচার এন্ড ডোর নামের একটি ফার্ণিচার কারখানায় কর্মচারী বিহীন ছুটির দিনে মধ্যরাতে হঠাৎ করেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গত শুক্রবারে রাত সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুইটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান,কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
ফরাজী ফার্নিচার এন্ড ডোরের স্বত্বাধিকারী শাহজাহান ফরাজী জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে অনেক কাঠ ও যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় ফার্নিচার তৈরির ওই কারখানার বেশ কিছু মেশিন এবং কাঠ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দশ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে।