1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় ভ‍্যান তল্লাশি করে ১ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : শার্শার আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৯ পিচ (১ কেজি ৫০ গ্রাম ওজনের) একটি ইঞ্জিন চালিত ভ‍্যান থেকে স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় এ চালানটি উদ্ধার করা হয়।
এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। তবে ভ্যানটির চালক হিসেবে জেলার শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল গ্রামের মৃত মহর আলীর ছেলে মিলন ওরফে ছোট বাবু (৩৫) বলে জানা যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, গোপন খবরের ভিত্তিতে (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের একটি টহল দল বেনাপোল আমড়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে আমড়াখালী হতে কাগজপুকুর যাতায়াতকারী একটি ভ্যান আটক করার প্রচেষ্টা চালানো হলে ভ্যান চালক তা বুঝতে পেরে অত্যন্ত সুকৌশলে ভ্যান ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভ্যানটি পরীক্ষা-নিরীক্ষা করা হলে ভ্যানের ছিটের সম্মুখ সারিতে সু-কৌশলে ঢেকে রাখা একটি গর্তের মধ্যে ৯ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণ, অটোভ্যান (ব্যবহৃত) এর সিজার মূল্য ৯৪ লাখ টাকা। স্বর্ণ এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া পলাতক আসামি মিলন ওরফে ছোট বাবুকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com