1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে দিনমজুরকে হাত-পা বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আবু রায়হান গাজী (৪০) নামে এক দিনমজুরকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ( ২৭ নভেম্বর) উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামে এ মারধরের ঘটনা ঘটে।

আবু রায়হান ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- একই গ্রামের আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার প্রভাবশালী কয়েকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো আবু রায়হানের। এ ঘটনাকে কেন্দ্র করে আজাদ-হুমায়ুনসহ তার লোকজন আবু রায়হানকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

এসময় আবু রায়হানকে উদ্ধার করতে এসে মারপিটের শিকার হন তার স্ত্রী রানী আক্তার। পরে ৯৯৯ নম্বরে ফোন দেন স্থানীয়রা। ফোন পেয়ে ঝিনাইগাতী থানার এসআই ফরিদ উদ্দিন, এএসআই জিল্লুর রহমানসহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে আবু রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে আবু রায়হানের বড় ভাই জালাল উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন, এ ঘটনায় আবুল কালাম আজাদ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com