1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারী পাসপোর্ট অফিসে দুদক, নগদ অর্থসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী: দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুর এর উপ-সহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিক এর নেতৃত্বে চার সদস্যের একটি দল সোমবার (২৮ নভেম্বর) নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে আউটসোর্সিং এ কর্মরত পরিছন্নতা কর্মী রুমি কুমার দাস কে ৫৯ হাজার একশত ১৩৭ টাকা ও একটি পাসপোর্ট ও পাসপোর্ট সংক্রান্ত ২২ পিস কাগজ সহ তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক।
আটক পরিছন্নতা কর্মী রুমি কুমার দাস বলেন আশীষ কুমার স্যারের নির্দেশে পরিচ্ছন্নতা কর্মী হয়েও রোহিঙ্গা ফিঙ্গার প্রিন্ট চেকিং এর কাজ করছি তিন বছর ধরে আমার পকেটের টাকাগুলো জেনারেটর মেরামতের জন্য ব্যাংক থেকে তোলা হয়েছে আমার কাছে ব্যাংকের মেসেজ আছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিক সাংবাদিকদের জানান, পাসপোর্ট অফিসের বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত অভিযোগে কেন্দ্রের নির্দেশে আমরা আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে অবস্থান নেই। পাসপোর্ট করতে আসা হয়রানির শিকার ভুক্তভোগীদের সাথে তথ্য সংগ্রহের পর পরিচ্ছন্নতা কর্মী রুমি কুমার দাস এর পকেট থেকে নগদ ৫৯ হাজার একশত ১৩৭ টাকা ও পাসপোর্ট সংক্রান্ত ২২ কপি কাগজপত্র উদ্ধার করে তাকে আটক করা হয়েছে। কেন্দ্রের নির্দেশ আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক একেএম মোতাহার হোসেন জানান, কোন ব্যক্তির দুর্নীতি, অনিয়ম, অপরাধ প্রতিষ্ঠান বহন করবে না। পাসপোর্ট অফিসের ভেতরে অর্থ লেনদেনের বিষয়গুলো তিনি আগে জানতেন না বলে অস্বীকার করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com