1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই শেষে এই ফল প্রকাশ করা হবে।

সোমবার (২৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর  ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চূড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর দুপুরে প্রকাশ করা হবে।

জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগের পদ সংখ্যা বাড়ানোর জন্যই মূলত সোমবার ফল প্রকাশ করা হয়নি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট কত সংখ্যক শিক্ষক প্রয়োজন সেটি যাচাই করার পর ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সভায় বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ ফল না প্রকাশ করার সিদ্ধান্ত হয়। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই শেষে এই ফল প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com